১. জাতীয় ডাটা সেন্টার হতে যেকোন পরিষেবা/সার্ভিস গ্রহণের জন্য কী করতে হবে?
জাতীয় ডাটা সেন্টার হতে যেকোন পরিষেবা/সার্ভিস গ্রহণের জন্য একটি অফিসিয়াল পত্র ও সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট (যেমন: ফ্রেম এগ্রিমেন্ট, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট / SLA, KYC, টেকনিক্যাল ফর্ম ইত্যাদি) পূরণ করে যথাযথ কর্তৃপক্ষের সীল-স্বাক্ষর করে হার্ডকপি নির্বাহী পরিচালক মহোদয়, বিসিসি বরাবর এবং স্ক্যান কপি জাতীয় ডাটা সেন্টারের ইমেইলে (datacenter@bcc.gov.bd) প্রেরণ করতে হবে।
২. পরিষেবার সংশ্লিষ্ট ফরম বা ডকুমেন্টগুলো কোথায় পাবো?
পরিষেবার সংশ্লিষ্ট ফরম বা ডকুমেন্টগুলো জাতীয় ডাটা সেন্টারের ওয়েবসাইটের মেনু > Forms and Agreements এ পাওয়া যাবে।
অথবা এখান থেকেও ডাউনলোড করতে পারবেন।
- ক্লাউড সার্ভিসের ডকুমেন্টস: https://ndc.bcc.gov.bd/?page_id=1767
- ভিপিএস সার্ভিসের ডকুমেন্টস: https://ndc.bcc.gov.bd/?page_id=645
- ইমেইল সার্ভিসের ডকুমেন্টস: https://ndc.bcc.gov.bd/?page_id=671
- ব্যাকাপ সার্ভিসের ডকুমেন্টস: https://ndc.bcc.gov.bd/?page_id=1352
- ম্যানেজড ডাটাবেইজ সার্ভিসের ডকুমেন্টস: https://ndc.bcc.gov.bd/?page_id=1340
- প্রাইভেট অ্যাক্সেস সার্ভিসের ডকুমেন্টস: https://ndc.bcc.gov.bd/?page_id=1460
- কোলোকেশন সার্ভিসের ডকুমেন্টস: https://ndc.bcc.gov.bd/?page_id=689
- লোড ব্যালান্সার সার্ভিসের ডকুমেন্টস: https://ndc.bcc.gov.bd/?page_id=726



